এই কিতাবটি কাদের জন্য?
আমরা সবাই নামাজে প্রতিদিন কুরআনের সবচেয়ে ছোট সূরাগুলো পড়ে থাকি। সূরা ফীল, কাওসার, নাস—সবই আমাদের মুখস্থ। কিন্তু কয়জন জানি এই সূরাগুলোর গভীরে কী বার্তা লুকিয়ে আছে? কয়জন আমরা বুঝে পড়ি, ভাবি—আল্লাহ আসলে আমাদের কী বোঝাতে চাইছেন?
‘দশটি সূরা (দশটি আলোময় পুষ্প একসাথে)’—এই বইয়ে উস্তাদ নোমান আলি খান সূরা ফীল থেকে সূরা নাস পর্যন্ত প্রতিটি সূরার পটভূমি, আয়াতভিত্তিক বিশ্লেষণ এবং জীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা তুলে ধরেছেন সহজ ও হৃদয়ছোঁয়া ভাষায়। এটি পাঠকের সামনে কুরআনের নতুন এক দরজা উন্মোচন করবে ও সূরাগুলোর অন্তর্নিহিত মর্ম হৃদয়ে গেঁথে দেবে। এতে শুধু মুখস্থ নয়, সালাতেও আসবে একাগ্রতা ও গভীরতা।